
কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সংলগ্ন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে ২ শতাধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন। ফলে মিরপুর রোডসহ এলাকার সব শাখা সড়কও বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে যানজট।
শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘দালালি না রাজপথ! রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আদালতের রায়ে যদি কোটা বহাল রাখা হয়, তাহলে আমাদের আন্দোলন চলবে। আর যদি কোটা রাখতেই হয়, তাহলে ৫ শতাংশের বেশি নয়। আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীরা আজ সড়কে অবস্থান করেছেন। আদালতের কাছে আমাদের দাবি ছিল, কিন্তু এখন আর নেই। আমরা সবকিছু ছাড়িয়ে এখন নির্বাহী বিভাগের কাছে আমাদের দাবি পেশ করছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে হামলার ঘটনায় রাকসু ও শিবিরের ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন হামলা ও মারধরের শিকার হওয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের বাবা। তবে আবেদনটি সরাসরি আমলে না নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পাঠিয়েছে আদালত...
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা এক দিনে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তবে মানুষের সহযোগিতা নিয়ে হাসপাতালটিকে সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি। এ লক্ষ্যে আইসিইউ
১৯ মিনিট আগে