
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন।
টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। গত বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের এক তরুণ স্পিনার সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ সেই থেকে বাংলাদেশ দলকে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।
বিশ্বকাপ কাভার করতে আসা এক সিনিয়র সাংবাদিকের অনুরোধে সাকিব এগিয়ে এলেন উপস্থিত সব বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে ছবি তুলতে। নেটেও সাকিবকে ফুরফুরে মেজাজেই দেখা গেল। অনুজ সতীর্থ স্পিনারদের সহায়তা করছিলেন নানা পরামর্শ দিয়ে সহায়তা করতে। অনুজ ব্যাটারদেরও সহায়তা করছিলেন ব্যাটিংয়েও পরামর্শ দিতে। অনুশীলনেই দেখা গেল তরুণ স্পিনার তানভীর ইসলামের সঙ্গে বিপিএলে সেই বিখ্যাত পুষ্পা উদযাপন নিয়ে রসিকতা করতে।
অনুশীলনে হঠাৎ পাওয়া লিটন দাসের চোট সাময়িক উদ্বেগ ছড়ালেও পরে বাংলাদেশ ওপেনার নিজেই চিন্তা দূর করেছেন সাবলীলভাবে অনুশীলন সেশন শেষ করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাওয়া তাসকিন আহমেদও বোলিং করছেন পূর্ণ ছন্দে। এখন দলের বিশ্বকাপ অভিযান শুরু করাই শুধু বাকি।
টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরে গত কদিনের হতাশা দূর করার প্রত্যয় দলের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। সাংবাদিকদের তিনি বললেন, ‘খেলায় উন্নতি করেই আমরা গ্লানি কিছুটা দূর করতে পারি। আপনারা এত সংবাদমাধ্যমকর্মী এখানে এসেছেন। সবার দিকে তাকিয়ে হলেও দলকে তাদের সেরা চেষ্টাই করতে হবে। দেশের সবাই ক্রিকেট ভালোবাসেন। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপ ভালো করার চেষ্টা করবে। আমরা সেভাবেই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি।’
টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও খবর পড়ুন:

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে