ব্যাটিংয়ের শুরুটা যেভাবে করেছিল, শেষটা সেভাবে করতে পারেনি আফগানিস্তান। তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি তাদের। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা।
নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে নেমে আজ গায়ানায় আফগানিস্তানের কাছে গুঁড়িয়ে গেছে নিউজিল্যান্ড। নির্দিষ্ট করে বললে ব্যাটিংয়ে রহমানউল্লাহ গুরবাজ আর বোলিংয়ে ফজলহক ফারুকি এবং রশিদ খানের কাছেই বিধ্বস্ত হয়েছে কিউইরা। ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭৫ রানে অলআউট হয়েছে তারা।
ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন ফারুকি ও রশিদ। বাকি ২টি পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার শুরুটা করেন ফারুকি। প্রথম চার ব্যাটারের তিনজনকেই আউট করেন বাঁহাতি পেসার। তাঁর বোলিং তোপে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের দিকে যেন এগিয়ে যেতে থাকে কেন উইলিয়ামসনের দল। নিজেও ৯ রানের বেশি করতে পারেননি কিউই অধিনায়ক।
আফগানিস্তানের জয়ের বাকি কাজটুকু সারেন রশিদ-নবি। ৯তম ওভারে প্রথম দুই বলে মার্ক চ্যাপমান ও মাইকেল ব্রেসওয়েলকে পর পর ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পাওয়া রশিদ কিউইদের ম্যাচ থেকেই ছিটকে দেন। হ্যাটট্রিক করতে না পারলেও পরে আরও ২টি উইকেট নিয়ে দলকে ৭৫ রানের বড় জয় এনে দেন তিনি। মাঝে ১৬ রানে ২ উইকেট নেওয়া নবির শিকার মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস। ৪ উইকেটের মতো সমান ১৭ রান করে খরচ করেছেন রশিদ-ফারুকি।
নিউজিল্যান্ডের হয়ে মাত্র ২ জন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তাঁরা হচ্ছেন—সর্বোচ্চ রানকারী ফিলিপস (১৮) আর ম্যাট হেনরি (১২)। প্রতিপক্ষের টপ অর্ডারকে শুরুতেই ধসিয়ে দেওয়ার কারণে পরে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন ফারুকি। কিউইদের ৮৪ রানে বিধ্বস্ত করে সুপার এইটের পথটাও মসৃণ করেছে আফগানিস্তান। ৪ পয়েন্ট নিয়ে বর্তমান শীর্ষে তারা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আজও দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ১৫৪ রানের জুটি গড়া গুরবাজ-ইব্রাহিম জাদরান আজও সেঞ্চুরি রানের জুটি গড়েছেন। আগের থেকে কম করলেও ১০৩ রানের জুটিতে আফগানরা বড় রানের সংগ্রহই দেখছিল।
তবে ৪৪ রানে ইব্রাহিম আউট হওয়ার পর দৃশ্যপট যায় উল্টে। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করলেও পরে আফগানদের ১৫৯ রানের বেশি এনে দিতে পারেননি গুরবাজ। ১৪২.৮৫ স্ট্রাইকরেটের ইনিংসে সমান ৫টা করে চার-ছয় মেরেছেন এই ওপেনার। কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও হেনরি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে