শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা হয়েছিল বাংলাদেশ দলের। নিজেদের প্রথম ম্যাচে বোলিং ও ফিল্ডিংটা অবশ্য দুর্দান্ত করেছে তারা। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের তোপ, রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখে বাংলাদেশ।
তৃতীয় ওভারে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ। তারপর আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ১৮ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট। ঘূর্ণি জাদুতে লঙ্কানদের মিডল অর্ডারে ধস নামিয়েছেন রিশাদ হোসেন। ২২ রান দিয়ে এই লেগ স্পিনারের শিকার ৩ উইকেট।
চোট থেকে ফিরে বল হাতে তাসকিন ছিলেন চেনা ছন্দে। ২৫ রানে তাসকিন নিয়েছেন ২টি উইকেট। ২৪ রান দিয়ে তানজিম হাসান সাকিব নিয়েছেন ১টি উইকেট। শ্রীলঙ্কার দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ছাড়া কোনো ব্যাটারের স্ট্রাইকরেট ১০০ পর্যন্ত পৌঁছায়নি।
ম্যাচ শেষে দলের বোলিং-ফিল্ডিং নিয়ে তৃপ্ত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘দলের সবার শরীরী ভাষা ছিল দুর্দান্ত। আমরা আমাদের ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করেছি এবং ফিল্ডাররা সেভাবে তাদের দায়িত্ব পালন করছে।’
শান্তর মতে, লঙ্কান বোলাররা ভালো বল করেছেন। তাঁদের বিপক্ষে লিটন দাস-তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি মনে করি, তারা (শ্রীলঙ্কার বোলাররা) সত্যিই ভালো বোলিং করেছে, কিন্তু এ ধরনের উইকেটে আমাদের জেতা উচিত ছিল। লিটনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সে সংগ্রাম করছিল, আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় সত্যিই সাহসী ছিল। আমি মনে করি সে যেভাবে ওভার খেলেছিল, তা সত্যিই সাহসী ছিল। সে যেভাবে খেলেছে, আমাদের সহায়তা করেছে।’
দলের বিপর্যয়ে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৩ রানের দারুণ একটি জুটি গড়েন হৃদয় ও লিটন। ২০ বলে ৪০ রান করেছেন হৃদয়। ৩৮ বলে ৩৬ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন লিটন।

টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় গত পাঁচ মাসে অনেক ঝড় বয়ে গেছে ইতালির ওপর দিয়ে। ইতালি ফুটবল ফেডারেশনে (এফআইজিসি) ডিম নিক্ষেপ, ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ, নতুন কোচ নিয়োগ—কত কিছুই তো ঘটেছে। তবে এবার যখন নতুন পথচলা ইতালি শুরু করতে যাচ্ছে, তখন জায়গা হয়নি আর্জেন্টাইন বংশোদ্ভূত এক ফুটবল
১ ঘণ্টা আগে
প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্মার্টফোন এখন সবার হাতে হাতে। কোনো ঘটনা ঘটলে সেটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের আগমনের কথাটাই বলা যায়। তবে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির মতে সামাজিকমাধ্যমের অনেক ঘটনা ফুটবলারদের ওপর বাজে প্রভাব ফেলে।
১ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। তবে এই সিরিজের আগে পর্যাপ্ত সময় নিউজিল্যান্ডের হাতে থাকলেও তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুটিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন রাচীন রবীন্দ্র। তাতে করে ভারত সিরিজ পড়ে গেছে হুমকির মুখে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা। আগেভাগেই সিরিজ খুইয়ে বসা লঙ্কানরা আজ নামবে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি। রয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা র
২ ঘণ্টা আগে