পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। আজ রোববার ১৯ মে নেপালের সময় সকাল সাড়ে ৮টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। তাহলে এই সুযোগে বরং সংক্ষেপে জেনে নিই এভারেস্ট জয় করা অন্য বাংলাদেশিদের সম্পর্কে।
২০১০ সালের ২৩ মে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পা রাখলেন বাংলাদেশি মুসা ইব্রাহিম। ভোর ৫টা ১৬ মিনিটে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
এরপর নেপাল ও তিব্বতের পথ দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় চূড়ায় দেশের লাল–সবুজ পতাকা ওড়ান এম এ মুহিত। তারিখটা ছিল ২০১১ সালের ২১ মে।
দেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশান মজুমদার, তারিখটা ২০১২ সালের ১৯ মে। তাঁর সঙ্গে একই দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান এম এ মুহিতও। তিনিই একমাত্র বাংলাদেশি, যিনি দুবার এভারেস্ট জয় করেন।
২০১২ সালে আবারও এভারেস্টের চূড়ায় ওড়ে লাল-সবুজ পতাকা। দ্বিতীয় নারী হিসেবে এবার এভারেস্ট জিতলেন ওয়াসফিয়া নাজরীন। নিশাত মজুমদার, এম এ মুহিত পৃথিবীর সর্বোচ্চ চূড়াটিতে পৌঁছানোর সাত দিন পর ২৬ মে ২০১২ এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া।
পরবর্তী বাংলাদেশি এভারেস্ট বিজয়ীর পরিণতিটা অবশ্য ট্র্যাজিক। ২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন মোহম্মদ খালিদ হোসেন বা সজল খালেদ। সেদিন সকাল সাড়ে ৮টায় সর্বোচ্চ শৃঙ্গটি জয় করেন তিনি। কিন্তু নামার সময় আনুমানিক ২৮ হাজার ২১৫ ফুট উচ্চতায় অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
এভারেস্টের নেপাল অংশ, অর্থাৎ সাউথ ফেস দিয়ে চূড়ায় পৌঁছান তিনি। এর আগে ২০১১ সালে তিনি এভারেস্ট অভিযানে গিয়েছিলেন তিব্বত অংশ অর্থাৎ নর্থ ফেস দিয়ে। সেবার অসুস্থ হয়ে পড়লে প্রায় ২৩ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসতে বাধ্য হন।
তারপর ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষা। শেষ পর্যন্ত আজ, অর্থাৎ ২০২৪ সালের ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টে দেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। তাঁর অভিযান অবশ্য এখনই শেষ হয়নি। তিনি চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। এবার শুরু হবে তাঁর লোৎসে জয়ের অভিযান।

গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিদ্যুৎ খাতে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। শহর থেকে গ্রাম—সর্বত্রই লোডশেডিং এখন নিত্যদিনের বাস্তবতা। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগে
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে নতুন সাইবার সুরক্ষা আইনে দ্রুত বিচারের কথা সংসদে জানিয়েছে সরকার। একই সঙ্গে সাংবাদিক, ব্লগার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহার হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি...
৯ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের সংস্কৃতিমতো একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। যদি এ রকম ঘটনা হয়, অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে। সুষ্ঠুভাবে তদন্তপ্রক্রিয়া চলবে। তদন্তের আগেই যদি আমরা পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বের হতে চাই।’
১১ ঘণ্টা আগে
সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার জন্য পরিবহনের মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে