
রাশিয়াতে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়...

এভারেস্টের বেস ক্যাম্পে পর্বতারোহীদের জ্বালানি পোড়ানো এবং হিমবাহের ওপর সরাসরি প্রস্রাব ফেলার কারণে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...

পর্বতারোহণের অনুমতি, সরকারি আয় এবং এক দিনে বেশিসংখ্যক আরোহীর চূড়ায় পৌঁছানো—এই তিন ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে নেপাল। এ বছর শুধু চূড়ায় ওঠার সংখ্যাই নয়, রেকর্ড হয়েছে আগ্রহেও। শুধু এভারেস্ট আরোহণের জন্য এ বছর ৪৯৫টি পারমিট দিয়েছে নেপাল সরকার। যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ।