
চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় না চাপাতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এই প্রসঙ্গ তোলেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামের নিউমার্কেট-সংলগ্ন একটি কলেজে মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিউমার্কেটে হামলায় জড়িত ছিল, তাদের মধ্য থেকেই কেউ কেউ আবার সাধারণ শিক্ষার্থীদের একটি সমাবেশে হামলা করেছে।
শাহজাহান চৌধুরী বলেন, ওই ঘটনায় একজনের পা কেটে দেওয়া হয়েছে বলেও তিনি জেনেছেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি সংসদে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল শাহজাহান চৌধুরীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যথাযথ নিয়মে নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন।’
পরে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের ওপর ব্লেম করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চলমান বিষয় হিসেবে আমার কাছে সংবাদ আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে। চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এমন ঘটনা হয়েছে, একটা একটি নিউজ বের হয়েছে। প্রকৃত ঘটনা জানতে আমার একটু সময় লাগবে। পরে ৩০০ বিধিতে বিবৃতিও দিতে পারব। তবে একতরফা ব্লেম আমি যেমন দিতে চাই না, মাননীয় সদস্যেরও উচিত কোনো তদন্ত ছাড়া একটা রাজনৈতিক দলের ওপর আক্রমণ হয়েছে ইত্যাদি বলা। উনি নোটিশ দিলেও আমাকে সময় দিতে হবে, আমি ৩০০ বিধিতে বিবৃতি দেব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের সংস্কৃতিমতো একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। যদি এ রকম ঘটনা হয়, অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে। সুষ্ঠুভাবে তদন্তপ্রক্রিয়া চলবে। তদন্তের আগেই যদি আমরা পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বের হতে চাই।’
উল্লেখ্য, আজ মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নিজেদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ঘরমুখী মানুষের ঈদযাত্রায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৬ মের টিকিট।
৩ ঘণ্টা আগে
সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
১২ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
১২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
১৩ ঘণ্টা আগে