
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ মোট ২৬৪ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সে রকমই। গতকাল সোমবার প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।’
বিজিবি মহাপরিচালক বলেন, ‘সোমবার রাত পর্যন্ত ১১৫ জন বিজিপি, মিয়ানমার সেনাবাহিনী এবং অন্য সদস্যরা আত্মসমর্পণ করে আমাদের কাছে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সকালে আরও ১১৪ জন যোগ হয়ে ২২৯ জন ছিলেন। পরে দুপুরের মধ্যে আরও ৩৫ জন যোগ হয়ে বর্তমানে ২৬৪ জন আছেন। এই ২৬৪ জনকে আমরা আশ্রয় দিয়েছি, তাঁদের খাবারেরও ব্যবস্থা করেছি।’
তিনি আরও বলেন, ‘তাঁদের মধ্যে আহত ছিলেন ১৫ জন। এর মধ্যে ৮ জন একটু আহত ছিলেন। বিজিবির ব্যবস্থাপনায় চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর চারজনকে চিকিৎসকের পরামর্শক্রমে তাঁদের জীবন রক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সাথে যোগাযোগ রেখে তাঁদেরকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি, এটি খুব শিগগির হবে।’

কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে
২ ঘণ্টা আগে
চার দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে রওনা হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
২ ঘণ্টা আগে
চীনের ইউনান প্রদেশের সঙ্গে সংযোগকারী প্রস্তাবিত ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর’ (সিএমবিইসি) উন্নয়নে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। আজ শুক্রবার বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল...
২ ঘণ্টা আগে
মাদকের ভয়াবহ বিস্তারে দেশের অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে । মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। সমাজের চোখের সামনেই অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে দেখা গেছে, যাদের জীবন মাদকের করাল গ্রাসে বিপর্যস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে