
বান্দরবানে অশান্ত পরিস্থিতি পরিহার করে কেএনএফের সদস্যদের অন্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আজ রোববার দুপুরে এক বিবৃতিতে সমঝোতা চুক্তি অনুযায়ী স্থানীয় শান্তি প্রতিষ্ঠা কমিটি এই আহ্বান জানায়।
আজ দুপুরে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, কমিটির সদস্যসচিব লালজার লম বম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র হামলা, সোনালী ব্যাংকে হামলা করে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট এবং ১৩ এপ্রিল উপজেলায় স্থানীয়দের জিম্মি করে গুলি ও দুটি ব্যাংকে লুটের ঘটনায় জাতি স্তম্ভিত ও মর্মাহত। কেএনএফ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে এই ঘটনা ঘটিয়েছে। অস্ত্রগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের ৯ জুন ১৮ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। পরে চারটি ভার্চুয়াল বৈঠক ও দুটি সশরীরে বৈঠক হয়। প্রথম বৈঠকে চারটি ও দ্বিতীয় বৈঠকে সাতটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসব ঘটনার মধ্য দিয়ে কেএনএফ সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে।
বিবৃতিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও শান্তি কমিটির সমন্বয়ে বম জাতি গোষ্ঠীর জন্য জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার ৯৬৮টি বম পরিবারের মাঝে ১৩৪ টন খাদ্যশস্য, নগদ অর্থ, শীতবস্ত্র, চিকিৎসা সহায়তা, কারাগারে থাকা দুজনের জামিনে মুক্তি লাভে সহায়তা ও কারাগারে থাকা অন্যদের আইনি প্রক্রিয়ায় মুক্তির ব্যাপারে সহায়তা দেওয়া হচ্ছে। তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। শান্তি প্রতিষ্ঠা কমিটি ও আপামর জনগণ এ পরিস্থিতি কামনা করে না। অশান্ত পরিস্থিতি পরিহার, সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী কেএনএফ সদস্যরা শান্তি বজায় রাখবেন।
বিবৃতিতে কেএনএফ সদস্যদের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়।

জেলেদের চাল আত্মসাতের অভিযোগে বরগুনা জেলার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিচার দাবি করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কড়াইবাড়িয়া ইউনিয়নের কয়েক শ জেলে কড়াইবাড়িয়া বাজারে এই দাবিতে মানববন্ধন করেন।
৯ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন ওই শিক্ষক। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তজেলা ও আন্ত-উপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। একটি শ্রমিক সংগঠনের সদস্যরা আকস্মিক কর্মবিরতি শুরু করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হচ্ছে। আগামী তিন মাস হ্রদে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে