
বান্দরবানের রুমা ও থানচি উপজেলার কয়েকটি পর্যটনকেন্দ্র বন্ধের দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এমন কোনো নির্দেশনা জারি করা হয়নি। সব পর্যটনকেন্দ্র খোলা আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি- তাজিংডং, কেওক্রাডং, নাকি সাকা হাফং? দীর্ঘদিন ধরে চলছে এই বিতর্ক। অবশেষে সেই বিতর্ক নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি জরিপ দল আজ ৪ এপ্রিল থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পরিমাপ শুরু করেছে।

স্বাধীনতা-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান।

বান্দরবানের রুমায় জোত পারমিটের আড়ালে (ব্যক্তিমালিকানাধীন ভূমিতে লাগানো গাছ কাটার অনুমতিপত্র) হচ্ছে বন উজাড়; পাচার হচ্ছে কাঠ। উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের পান্তলা মৌজায় দীর্ঘদিন ধরে এ কাজ চললেও তা বন্ধে উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।