
জেলেদের চাল আত্মসাতের অভিযোগে বরগুনা জেলার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিচার দাবি করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কড়াইবাড়িয়া ইউনিয়নের কয়েক শ জেলে কড়াইবাড়িয়া বাজারে এই দাবিতে মানববন্ধন করেন।
ইউপি সদস্য পীযূষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য রেদওয়ান সরদার, খলিলুর রহমান মোল্লা, পুলুকেশ চন্দ্র মজুমদার, ফয়সাল হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে ৭৬৫ জন নিবন্ধিত জেলে রয়েছেন। কিন্তু ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু এই তালিকার সঙ্গে আরও ৭১ জন জেলের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী অফিসে জমা দেন। সরকার জাটকা আহরণে বিরত থাকা প্রত্যেক জেলেকে মাসে ৪০ কেজি ভিজিএফ চাল বরাদ্দ দেয়। সে হিসাবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রত্যেক জেলের জন্য ৮০ কেজি চাল বরাদ্দ হয়। তালতলী খাদ্যগুদাম থেকে ৮৩৬ জেলের নামে বরাদ্দ করা ৬৬.৮৮০ টন চাল ছাড় করেন প্যানেল চেয়ারম্যান। অভিযোগ রয়েছে, তিনি ৭৬৫ জেলেকে ৬১.২০০ টন চাল দিয়েছেন। অবশিষ্ট ৭১ জেলের নামে বরাদ্দ পাওয়া ৫.৬৮০ টন চাল আত্মসাৎ করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এই ঘটনায় কড়াইবাড়িয়া ইউনিয়নের ছয় ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন বলেও জানানো হয় মানববন্ধন থেকে।
কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু বলেন, ‘নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দ করা চাল ছাড় করে তাঁদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখানে আত্মসাতের কোনো প্রশ্নই আসে না। আমার মান ক্ষুণ্ন করতেই মানববন্ধন করা হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, এই ঘটনার তদন্ত করতে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, যথাসময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪১ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪৪ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে