
ইসরায়েলে পৌঁছেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিশেষ সম্প্রদায়ের ২৫০ জনেরও বেশি সদস্য। তাঁরা নিজেদের বাইবেলের ‘হারিয়ে যাওয়া গোত্র’-এর বংশধর বলে দাবি করেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভারতীয় এনডিটিভি জানিয়েছে, দলটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করার পর ইসরায়েলের পতাকার রঙে সাজানো নীল-সাদা বেলুনের তোরণের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত মানুষেরা ঐতিহ্যবাহী ইহুদি গান গেয়ে তাঁদের অভ্যর্থনা জানান।
ইসরায়েলে পৌঁছানো ওই মানুষগুলো ‘বনে মেনাশে’ নামে পরিচিত—যার অর্থ ‘মেনাশের সন্তান’। তাঁদের দাবি অনুযায়ী, তাঁরা প্রাচীন ইসরায়েলের একটি হারিয়ে যাওয়া গোত্রের পূর্বপুরুষ মেনাশে-এর বংশধর। ইতিহাসে উল্লেখ আছে, খ্রিষ্টপূর্ব ৭২০ সালে অ্যাসিরীয়দের হাতে নির্বাসিত হওয়ার পর এই গোত্রটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।
ইসরায়েল সরকারের একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই স্থানান্তর কার্যক্রম চলছে। গত নভেম্বরে দেশটির সরকার ভারতের মণিপুর রাজ্য থেকে প্রায় ৪ হাজার ৬০০ বনে মেনাশে সদস্যকে ইসরায়েলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ছাড়া ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ হাজার বনে মেনাশে ইসরায়েলে বসতি স্থাপন করেছেন। এই গোত্রের এখনো প্রায় ৭ হাজার সদস্য ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে ‘শাভেই ইসরায়েল’ নামে একটি সংগঠন—যারা হারিয়ে যাওয়া গোত্রের বংশধরদের খোঁজে কাজ করে।
মৌখিক ইতিহাস অনুযায়ী, শতাব্দীর পর শতাব্দী ধরে বনে মেনাশেরা পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীন হয়ে ভ্রমণ করেছেন এবং খতনার মতো কিছু ইহুদি ধর্মীয় রীতি তাঁরা এখনো অব্যাহত রেখেছেন। তবে ঊনবিংশ শতকে ভারতে তাঁরা খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হন।
ইসরায়েলে পৌঁছানো নতুন অভিবাসীদের জন্য দেশটির উত্তরাঞ্চলে বসতি স্থাপন করা হবে বলে জানিয়েছে একীকরণ মন্ত্রণালয়। তবে ইসরায়েলের নাগরিকত্ব পেতে তাঁদের আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে।
ইসরায়েলের অভিবাসনমন্ত্রী ওফির সোফার ঘটনাটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রতি বছর এই সম্প্রদায়ের প্রায় ১ হাজার ২০০ জন করে সদস্যকে ইসরায়েলে নিয়ে যাওয়ার আনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ভারতের মণিপুরে গত প্রায় তিন বছর ধরে জাতিগত সহিংসতা চলছে, যেখানে মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে অনেকের জন্য ইসরায়েলে স্থানান্তর নতুন জীবনের সম্ভাবনা তৈরি করছে।

ভারতকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতকে ‘হেলহোল’ বা ‘নরককুণ্ড’ বলে অভিহিত করা একটি বক্তব্য শেয়ার করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
বিশাল এক হিমবাহের কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চলতি মৌসুমের আরোহণ কার্যক্রম। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, একটি বিশাল বরফখণ্ড বা ‘সেরাক’ নেপালের দিক থেকে প্রধান আরোহনপথটিকে আটকে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিশাল বাণিজ্যিক কার্গো জাহাজ জব্দ করে তাদের উপকূলে নিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায় যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো ড্রাগ নীতিতে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যের ওপর থেকে কড়া বিধিনিষেধ শিথিল করে একে তুলনামূলক ‘কম বিপজ্জনক’ ড্রাগ হিসেবে পুনর্নির্ধারণ করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে