সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলটিতে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের স্থাপনার ওপর ইরানের হামলার আশঙ্কা বেড়েছে। ইসরায়েলের পর তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়েছে বলে গতকাল শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইরান আগামী সপ্তাহে প্রতিশোধমূলক হামলা করতে পারে বলে জানিয়েছিল সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনটিকে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই শীর্ষ জেনারেলসহ ১১ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদিও রয়েছেন। তেহরানে এই আইআরজিসি কর্মকর্তাকে শ্রদ্ধা জানানো হয়। এতে হাজারো মানুষ জড়ো হন। এই অনুষ্ঠানে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, এ ঘটনার মূল্য ইসরায়েলকে দিতে হবে। তিনি আরও বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আল-কুদস দিবস পালন ও আইআরজিসির সদস্যদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তেহরানে। এ সময় তাঁরা ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরানের হুমকি নিয়েও আলোচনা হয়। ওয়াশিংটন বলেছে, বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের হুমকির ব্যাপারে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে।
বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমাদের দলগুলো তখন থেকেই ইসরায়েলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। ইরানের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে যুক্তরাষ্ট্র।’
এদিকে, জেরুজালেম পোস্টের গতকাল শুক্রবারের খবরে বলা হয়েছে, হামলার ঝুঁকি থাকায় ২৮টি দেশে দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
২ ঘণ্টা আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৩ ঘণ্টা আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
৩ ঘণ্টা আগে