ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ‘এখন পর্যন্ত’ বলার মাধ্যমে ইরান আসলে শেষ মুহূর্তে প্রতিবেশী দেশ পাকিস্তানে যাওয়ার পথটি খোলা রেখেছে। তেহরান থেকে ইসলামাবাদে পৌঁছাতে আকাশপথে খুবই সামান্য সময় প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতিতে তেহরান বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।
হরমুজ প্রণালির সাম্প্রতিক ঘটনার আগে থেকেই ইরানি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দরগুলোয় মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, ততক্ষণ তারা ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এর মধ্যেই প্রথমবারের মতো ইরানের একটি জাহাজ মার্কিন নৌবাহিনী কর্তৃক জব্দ হওয়ার ঘটনা উত্তেজনাকে চরমে নিয়ে গেছে। ইরান একে ‘জলদস্যুতা’ এবং ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, উচ্চপর্যায়ের এই সংবেদনশীল আলোচনার অ্যাজেন্ডা বা আলোচ্যসূচিতে পর্যাপ্ত অগ্রগতি না হওয়া নিয়েও ইরান উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে দ্রুত চুক্তি করা এবং নিজের দাবি চাপিয়ে দিতে পছন্দ করেন, সেখানে ইরান বরাবরই ‘গিভ অ্যান্ড টেক’ বা দেওয়া-নেওয়ার দীর্ঘমেয়াদি কূটনীতিতে বিশ্বাসী।
দুই পক্ষই কি শেষ পর্যন্ত কঠিন কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে এবং একটি মধ্যপন্থা খুঁজে নেবে, তা এখনো অনিশ্চিত। তবে মঙ্গলবারের নির্ধারিত সময়ের আগে পুরো বিশ্বের নজর এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৭ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
উত্তর পাকিস্তানের বিশ্বের অন্যতম উচ্চতম শৃঙ্গ ‘ব্রড পিক’-এ তুষারধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা এবং তাঁর টিমের ৯ জন সদস্য। কয়েক দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর রোববার (২ আগস্ট) তাঁর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আলপাইন ক্লাব অব পাকিস্তান এই তথ্য নিশ্চিত করেছে।
১৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ফোনালাপে ইরান সংকট নিরসনে কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি
৩৪ মিনিট আগে
রাশিয়ার ভলগা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার (২ আগস্ট) জানানো হয়, হামলায় রাশিয়ার সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে