
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে এক নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদের সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা সেতুর আশপাশে দুর্গন্ধ পাচ্ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা সেতুর পাশে নারীর চুল দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় এক নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাটি খুঁড়ে ওই নারীর লাশ ওপরে তোলার সময় তাঁর সঙ্গে একটি নবজাতকের লাশও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মৃত্যুর সময় হয়তো সন্তান প্রসব হয়। পরে দুজনকে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৩ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৩ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৩ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৪ ঘণ্টা আগে