
বান্দরবারের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় দেড় কোটি টাকা এবং অস্ত্র ও গুলি লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এ ঘটনার পরদিনই আজ বুধবার দুপুরের দিকে থানচি উপজেলার দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটল।
স্থানীয় প্রশাসন জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী ৩০ জন আনসার বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তিনটি চান্দের গাড়িতে করে একই সময়ে সোনালী ও কৃষি ব্যাংকের প্রবেশ করে। ১০ মিনিটের মধ্যে তারা দুই ব্যাংকের ৩০ জন গ্রাহকের কাছ থেকে সাড়ে ১৭ লাখ টাকা এবং ১৫টি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ও বিজিবি সদস্যদের আসার খবর পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। দুই ব্যাংকের ভল্ট অক্ষত আছে বলে জানা গেছে।
সোনালী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক আরমান বলেন, ‘আমি ভেতরে ছিলাম, ডাকাতেরা মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোনসহ আমার সঙ্গে থাকা সব টাকা নিয়ে গেছে।’ ব্যাংক থেকে প্রায় এক লাখ টাকা তুলেছিলেন বলে জানান ওই গ্রাহক।
সোনালী ব্যাংকের ক্যাশিয়ার ওমর ফারুক বলেন, ‘ডাকতেরা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে। আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অফিশিয়ালি ঠিক কত টাকা লুট হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন বলেন, দুটি ব্যাংক থেকে মোট ১৭ লাখ ৪৫ হাজার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসী দল।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬