
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বেলাবর একটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। আজ রোববার ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই জাল ভোট দেওয়ার কারণে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের (কেন্দ্র নম্বর ১৩৪) ভোট গ্রহণ বাতিল করা হয়।
নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকার পক্ষের লোকজন আগেই সিল মেরে ফেলেছে—এমন সত্যতা পাওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্রে উপস্থিত এলাকাবাসী জানায়, জোর করে কেন্দ্রে ঢুকে ১২টি বইয়ে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। পরে কেন্দ্রে থাকা লোকজন চিৎকার-চেঁচামেচি করে প্রতিবাদ করতে থাকলে প্রশাসনের লোকজন গিয়ে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে।
এ বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ‘খুবই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে আমি গ্রেপ্তার হয়েছি; এই করেছি, সেই করেছি। আওয়ামী লীগের বিশাল কর্মিবাহিনী রয়েছে, ছাত্রলীগের কর্মবাহিনী রয়েছে। তারা আপনাদের পাশে আছে। আমরা বিশাল সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছি। কেউ গুজবে কান দেবেন না।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৭ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে