
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে আজ রোববার সকালে মামলা দায়ের করেছেন সরিষাবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম।
আব্দুস সালাম বলেন, ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি শনিবার প্রায় দেড় ঘণ্টা বিলম্বে রাত ১টা ১০ মিনিটে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আসে। তারাকান্দি স্টেশন অভিমুখে ছেড়ে যাওয়ার সময় পেছনের দুটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই বগি দুটির পুরো অংশে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি বগিই পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং পাশের অপর একটি বগি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা হয়েছে। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
১০ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
১৬ মিনিট আগে