
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি স্টেশনে যাওয়ার সময় চলন্ত ট্রেনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, রাত ১টা ২০ মিনিটে যমুনা ট্রেনে আগুনের খবর পেয়ে দ্রুত পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আগুনে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো যাত্রী নিহত বা আহত হয়নি। আগুন লাগার বিষয়ে তদন্ত করে জানাবে বলে জানান।
ট্রেনটির পরিচালক মাসুম মিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ী স্টেশনে আসে রাত ১টা ১০ মিনিটে। এখানে ৭ মিনিট বিরতির পর ট্রেনটি তারাকান্দি স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৫০০ গজ দূরে স্টেশনের লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে প্রথমে দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত ট্রেন থামিয়ে দেখি মুহূর্তে ট্রেনের একটি বগিতে থাকা আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েছে। এতে দুটি বগি পুড়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, রাত ১টা ১০ মিনিটে জামালপুর থেকে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনে পৌঁছায়। এর ৭ মিনিট পর তারাকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৫০০ গজ দূরে হরতাল সমর্থনকারীরা ট্রেনটির পেছনের দুটি বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন বলেন, ‘আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি নাশকতা বলে প্রাথমিকভাবে মনে করছি। তবে যারাই ঘটনাটি ঘটিয়েছে, তারা যাত্রীবেশে ট্রেনে অবস্থান করেছে। এর পেছনে হুকুমদাতা ও জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
১১ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
১৬ মিনিট আগে