Ajker Patrika

জামালপুর সীমান্তে শূন্যরেখায় তিন দিন ধরে এক নারী

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৪৩
জামালপুর সীমান্তে শূন্যরেখায় তিন দিন ধরে এক নারী
ভারতীয় সীমান্তরেখায় খোলা আকাশের নিচে তিন দিন ধরে এভাবেই অবস্থান করছেন এই নারী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাথরেরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার পর ৩০ বছর বয়সী এক নারী তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

গত মঙ্গলবার সকাল ৮টায় পাথরেরচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হলে ওই নারী শূন্যরেখায় অবস্থান নেন।

তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে ওই নারী অবস্থান করছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ও বিএসএফের কেউই তাঁর দায়িত্ব নিতে চাইছে না বলেও দাবি তাঁদের।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ওই নারী বর্তমানে ভারতীয় সীমারেখায় অবস্থান করছেন। আমরা কঠোর নজরদারি চালাচ্ছি। যতক্ষণ বিষয়টির সমাধান না হবে, বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।’

স্থানীয় বাসিন্দারা পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত