
কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দু ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষে নিহতদের মধ্যে ১৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জ জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সাজ্জাদ হোসেন আজ সোমবার রাতে আজকের পত্রিকাকে এতথ্য জানান।
যাদের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের জিল্লুর রহমানের ছেলে হুমায়ুন কবির (৫৭), ভৈরবের প্রবুদ চন্দ্র শীলের ছেলে সবুজ চন্দ্র শীল (৫০), ভৈরব রাধানগরের আব্দুল মান্নানের ছেলে আফজাল হোসেন (২৪), ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শবত আলীর ছেলে মিজান উদ্দিন সরকার (৬৫), ভৈরবের মানিক মিয়ার ছেলে রাব্বি মিয়া (১৪), ময়মনসিংহ নান্দাইলের শিরু মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৩০), একই এলাকার সাইজ উদ্দিনের ছেলে সুজন মিয়া ও সুজন মিয়ার ছেলে ইসলামইল (০৮), সুজন মিয়ার ছেলে সজিব (১১), ঢাকার দক্ষিনখান এলাকার আব্দুর রহমানের ছেলে একেএম জালাল উদ্দিন আহমেদ (৩৬), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার কাশেম মিয়ার ছেলে গোলাপ মিয়া (৩৪), মিঠামইন এলাকার চাঁন মিয়ার ছেলে সায়মন মিয়া (২৩), একই এলাকার হবিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (১৪), ময়মনসিংহ নান্দাইলের আরজু মিয়ার মেয়ে হোসনা আক্তার (২৩)।
পিবিআই পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক জনের আঙুলের ছাপ মিলছে না। সনাক্ত করে জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।’
আজ সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা সদর দপ্তর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে ৩ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে যায়।
এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (দায়িত্বপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল পৌনে ৪টায় এই দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘এগারসিন্দুর ট্রেনকে কনটেইনারবাহী ট্রেন এসে হিট করেছে। পার্শ্ব সংঘর্ষ বা সাইড কোলিশন হয়েছে। ডিজরিগার্ড অব সিগন্যালে (সিগন্যাল অমান্য) ছিল মালবাহী ট্রেনটি।’
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল।
আরও পডুন:
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহত ২১ জনকে ঢাকায় প্রেরণ
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ২ শিশুসহ একই পরিবারের ৪ জন ঢামেকে
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ১৭ লাশ উদ্ধার, চাপা পড়ে আছেন অনেকে
ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, ১৫ লাশ উদ্ধার
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলের ২ তদন্ত কমিটি
ট্রেন দুর্ঘটনা: ‘ভৈরব স্টেশন ছাড়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়’

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
৫ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
৫ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
৬ ঘণ্টা আগে