কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত দুই শিশুসহ একই পরিবারের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন।
আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ চারজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন। তার নাক দিয়ে রক্ত ঝরছে।’
জানা গেছে, জীবন মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) দম্পতির বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। খাদিজা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি গার্মেন্টসে চাকরি করে। আর জীবন মিয়া গ্রামে কৃষি কাজ করে। তিন সন্তানসহ তারা ট্রেনে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন আহত হয়েছেন। জীবন হাতে ব্যথা পেয়েছে, খাদিজা পায়ে ব্যথা পেয়েছে। তাদের মেয়ে তন্নিমার (১৫) কপাল কেটে গেছে। ছেলে সোয়াদের (৮) গাল কেটে গেছে, তার অবস্থা সংকটাপন্ন। আরেক সন্তান জীহাদ (১০) সুস্থ রয়েছে।
সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:

ভিডিওতে প্রধান শিক্ষককে অসংলগ্ন মন্তব্য করতে এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। একপর্যায়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা বিদ্যালয়ে এসে তাঁকে বাড়িতে নিয়ে যান।
৪ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে রাতে কার্পেটিং কাজের ভিডিও ধারণ করায় দেশ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের সাব-ঠিকাদার ও ভূঞাপুর পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ মণ্ডলের বিরুদ্ধে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকার আলোচিত সেই কুমির খামার এখনো চলছে, তবে ধুঁকে ধুঁকে। আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে চামড়া রপ্তানি বন্ধ। এ কারণে আয়ও বন্ধ। প্রতিটি কুমিরের পজেশন ফি বাবদ প্রতিবছর যে টাকা সরকারের পাওয়ার কথা, তা-ও দিচ্ছে না খামারের মালিক উদ্দীপন এনজিও।
৫ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে সব মানুষের জন্য উন্মুক্ত ও আধুনিকায়ন (জেনারেল হাসপাতাল) করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে। এক বছর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
৬ ঘণ্টা আগে