
রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক আট বছর। আজ শনিবার দুপুরে বাড়ির কেয়ারটেকারের দেওয়া তথ্যের ভিত্তিতে কলাবাগান থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজন দাস বলেন, বাসাটিতে এক নারী তাঁর তিন বছর বয়সী বাচ্চাকে নিয়ে থাকতেন। গতকাল শুক্রবার তাঁরা বাসায় তালা দিয়ে বেরিয়ে যান। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় থানায় জানানো হয় ৷ পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের নাম ও পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে মো. নিরব (১৮) নামের এক তরুণকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৮ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায়
৩ মিনিট আগে
রাঙামাটি সদর থেকে উদ্ধার করা প্রায় ৬ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছিল।
১৬ মিনিট আগে
দুর্নীতির দুই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে তাঁর জামিন নামঞ্জুর করেন।
১৮ মিনিট আগে
ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগে