
রাঙামাটি সদর থেকে উদ্ধার করা প্রায় ৬ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন ভূঁইয়া, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান, গতকাল সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকার খাজা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে বন বিভাগের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সদর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। পরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আজ সকালে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগের সংস্কারকাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। আউটলেট ট্যাংকির ভাঙা অংশ দিয়ে মলমূত্র উপচে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। এতে তীব্র দুর্গন্ধের পাশাপাশি
১ ঘণ্টা আগে
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টায়ও তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২ ঘণ্টা আগে