
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে হত্যার মূল হোতা সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে দুপুরে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী মনিরা বলেন, স্বামীর লাশ দাফন-কাফন করতে গিয়ে মামলা দায়ের করতে দেরি হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা মামলা পেয়েছেন বলে স্বীকার করেছেন।
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন হামলা করেন।
পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:

ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আপসনামা দাখিল করায় ও বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই মর্মে বক্তব্য দেওয়ায় আদালত মাকসুদা ইসলামকে
১১ মিনিট আগে
নওগাঁ শহরে দিনদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ বুধবার দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ সর্দারের ছেলে মো.
১৬ মিনিট আগে
রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
২০ মিনিট আগে