
সাংবাদিক নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ে ভারত সীমান্তের একটি গ্রাম থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রাম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে বলে জানিয়েছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তাঁর ধারণা, বাবু এই পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হন।
স্থানীয় সূত্র জানায়, তিস্তাপাড়া এলাকার আব্দুল মজিদের বাড়িতে বাবু অবস্থান করছিলেন। এ খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
এ ব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জামাল হোসেন বলেন, ‘আমরাও এ রকম শুনছি। কিন্তু সুনির্দিষ্ট করে আমাদের কিছু জানা নেই। তবে আমরা জানার চেষ্টায় আছি।’
আরও পড়ুন:

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
২৩ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে