Ajker Patrika

নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জ্বলছে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে।

আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের লাকড়ির দোকানে। এতে কার্যালয় ও দোকানটি পুড়ে যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত