
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। চট্টগ্রামের বাঁশখালীতেও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। হাতে রিভলবার নিয়ে সেই মিছিলে অংশ নেন চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাঁশখালী থানা ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ হয়। মিছিলে নেতৃত্ব দেন এমপি মোস্তাফিজুর রহমান। তিনি রিভলবার হাতে মিছিলের সামনেই ছিলেন।
এই মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহদাত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমুখ।
এমপি মোস্তাফিজুরের ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে এমপি মোস্তাফিজুর রহমানকে রিভলবার হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায়। একপর্যায়ে তাঁকে রিভলবারটি নাড়াচাড়া করতে দেখা যায়।
প্রকাশ্যে রিভলবার নিয়ে মিছিল করার বিষয়ে জানতে গতকাল রাতে এমপি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। এ জন্য তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওতে মিছিলে হাঁটতে দেখা যায় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হককেও। রিভলবার হাতে এমপির মিছিল করার বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রিভলবার হাতে নিয়ে এমপি সাহেব কেন মিছিল করেছেন, সেটি ওনাকে জিজ্ঞেস করেন।’

বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামি সত্তার ফরিয়া আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।
৮ মিনিট আগে
বিসিএস ক্যাডার শিক্ষকদের আন্দোলনের মুখে উপাধ্যক্ষ পদে অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে বাতিলের আগমুহূর্তে বৃহস্পতিবা
১০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের এক যুবককে আটক করেছে বিজিবি। আটক জোজোবার কাছ থেকে ৮ হাজার ৫৫০ টাকা ও একটি স্মার্টফোন জব্দের দাবি করেছে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
১২ মিনিট আগে
ফেনীতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, গত ছয় মাসে বিএনপি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। দ্রব্যমূল্য, জ্বালানিসংকট, লোডশেডিং, দলীয়করণ, গুম অধ্যাদেশ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বিএনপির সমালোচনা করেন।
২০ মিনিট আগে