
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৫টায় উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, রোববার ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক, তাঁর সহকারী ও একজন যাত্রী নিহত হন। পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
নিহত পিকআপ চালকের চাচাতো ভাই আব্দুল বাসিত জানান, তিনিসহ তাঁর চাচাতো ভাই ওলিউল্লাহ শনিবার সন্ধ্যায় দুটি পিকআপে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে টমেটো আনেন। ওলিউল্লাহ পিকআপ নিয়ে দিনাজপুরে এবং তিনি সৈয়দপুরে যাচ্ছিলেন। এরই মধ্যে রোববার ভোরে মোবাইল ফোনে এই দুর্ঘটনার খবর জানতে পেরে ফুলবাড়ীতে আসেন।
নিহত মোত্তাসিম বিল্লাহর বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমার ছেলে বিদেশ যাওয়ার কথা ছিল, তাই ঢাকায় প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে আসছিল। ঘুমের মধ্যেই ভুলে ফুলবাড়ী অতিক্রম করে দিনাজপুর চলে যায়। পরে ওই পিকআপে করে ফুলবাড়ী ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রামের খুলশীতে সবজি বিক্রেতা কিশোর হৃদয় হত্যাকাণ্ডে সেভেন স্টার নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্যাংটি পরিচালনার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ভাই রকিবুল ইসলাম পিচ্চির বিরুদ্ধে।
১ সেকেন্ড আগে
বসতঘরে বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে আনোয়ার হোসেন ঘর পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে টিনের বেড়ায় স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে ৩২ বিজিবি। আজ শুক্রবার সকালে জানমারাটিলা ডাউনে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হন। তাঁর পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। ট্রেনে কাটা পড়ে তাঁর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
১৪ মিনিট আগে