Ajker Patrika

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৯: ২০
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশে বাবরা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হন। তাঁর পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। ট্রেনে কাটা পড়ে তাঁর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার রুহুল আমিন বলেন, মহানন্দা এক্সপ্রেস ট্রেনে ওই বৃদ্ধ কাটা পড়েন। ঘটনার পর যশোর রেলপুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত