পরিপূর্ণ নয়, রাশিয়ার তেলের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় দেশগুলোর নেতারা রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমাতে গত সোমবার এক বৈঠকে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছান। তবে এবারও রাশিয়া থেকে গ্যাস আমদানির বিষয়ে কোনো ঐকমত্য পৌঁছতে পারেনি ইইউ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সিদ্ধান্ত অনুসারে রাশিয়া থেকে আগের আমদানি করা জ্বালানি তেলের পরিমাণ তিন ভাগের দুই ভাগ কমিয়ে এক-তৃতীয়াংশ জ্বালানি তেল আমদানি করবে। এবং এই বছরের শেষ নাগাদ নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে ৯০ শতাংশে উন্নীত করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত অনুসারে, রাশিয়া থেকে স্থল ও জলপথে যে পরিমাণ তেল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আমদানি করা হতো তা বন্ধ হয়ে যাবে। কেবল পাইপলাইনের মাধ্যমেই ইউরোপে জ্বালানি তেল যাবে রাশিয়া থেকে। রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশ হাঙ্গেরির বিরোধিতার কারণেই এই সিদ্ধান্তে উপনীত হয় ইউরোপীয় ইউনিয়ন।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বর্তমানে ইউরোপের দেশগুলো প্রতিবছর ৪৩০ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস কিনে থাকে। তবে, ইউরোপীয় ইউনিয়নের নতুন এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সঞ্চালনের জন্য যে নতুন পাইপলাইন বসানোর কথা ছিল তার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
৪ ঘণ্টা আগে