রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর খেরসনের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার খেরসনের রাশিয়ার চালু করা খেরসন প্রশাসনের উপপ্রধান কিরিল স্ত্রিমোসোভ এ কথা জানিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ–নভোস্তির বরাত দিয়ে মার্কিন সংবাদামধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিরিল স্ত্রিমোসোভ জানিয়েছেন, খেরসনের আশপাশে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের সঙ্গে খেরসনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কিরিল স্ত্রিমোসোভ বলেছেন, ‘খেরসনের সীমান্ত এখন নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে খেরসনবাসীকে ইউক্রেনে ভ্রমণ না করতে অনুরোধ করছি।’ তিনি বলেছেন, সিদ্ধান্ত অনুসারে খেরসনের সীমান্তবর্তী মাইকোলাইভ এবং দনিপ্রোপেত্রভস্কের সঙ্গে থাকা সীমান্ত বন্ধ রয়েছে। তবে, রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া হয়ে ক্রিমিয়ায় ভ্রমণ করতে চাইলে তা সম্ভব হবে।
এর আগে, রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলের নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এই আদেশে স্বাক্ষর করেন। ইউক্রেন রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভ্লাদিমির পুতিন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের নাগরিকেরা যাতে সহজে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করতে পারে সে বিষয়ে কার্যক্রম সহজ করতে ওই বিশেষ আদেশ জারি করেছেন।
এদিকে, খেরসনের পার্শ্ববর্তী শহর বন্দরনগরী মাইকোলাইভে বিপুল পরিমাণে গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। মাইকোলাইভের আঞ্চলিক কাউন্সিলের প্রধান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন থেকে এই শহরটির দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। এই মুহূর্তে শহরটি রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধের অন্যতম যুদ্ধক্ষেত্র।

ভারতে ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় অনলাইন যুব আন্দোলন প্রথমবারের মতো সরাসরি রাস্তায় নেমে এল।
৩৩ মিনিট আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো আটকে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
৫ ঘণ্টা আগে