ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই জানান, সেখানে তীব্র লড়াই চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গভর্নর সেরহি গাইদাই পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন। লুহানস্কের গভর্নর ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সেভেরোদোনেৎস্কে ১ লাখ ২০ হাজার জনগণের বেশির ভাগই রাশিয়ার নৃশংস বোমা হামলার কারণে শহর ছেড়ে গেছে। বর্তমানে মাত্র ১৫ হাজারের মতো বেসামরিক মানুষ আছে শহরটিতে।
রুশ সেনারা সেভেরোদোনেৎস্কের কেন্দ্রে অগ্রসর হচ্ছে উল্লেখ করে গাইদাই আরও বলেন, সবচেয়ে খারাপ কিছুর জন্য প্রস্তুতি নিয়েই শহরটি রক্ষার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। তবে আটক হওয়া থেকে বাঁচতে সিভারস্কি দোনেৎস নদী পেরিয়ে লিসিচানস্ক শহরে পিছু হটতে পারে তাঁরা।
এদিকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেভেরোদোনেৎস্ককে দখলকারীদের জন্য অতিগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেন রুশ সেনাদের অগ্রগতি থামাতে যথাসাধ্য চেষ্টা করছে। ৯০ শতাংশের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের আবাসনের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
দনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৫ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৭ ঘণ্টা আগে