ভারতীয় রেলওয়ের কাছে মাত্র ৩৫ রুপি পেতেন দেশটির রাজস্থানের সুজিত স্বামী। দুই বছর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুজিতকে ৩৩ রুপি ফেরতও দেয়। কিন্তু সুজিত তাঁর প্রাপ্য ৩৫ রুপিই বুঝে নিতে টানা পাঁচ বছর ধরে লড়েছেন। অবশেষে তিনি তাঁর অধিকার পাওয়ার পাশাপাশি আদায় করে নিয়েছেন তাঁর মতো আরও প্রায় ৩ লাখ মানুষের অধিকার।
৩০ বছর বয়স্ক প্রকৌশলী সুজিত স্বামী ২০১৭ সালের ২ জুলাই ভারতে জিএসটি-গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ব্যবস্থা চালু হওয়ার দুই দিন আগে দিল্লি থেকে গোল্ডেন টেম্পল মেইলে মালামাল পাঠানোর জন্য একটি টিকিট বুক করেন। কিন্তু দুই দিন পর কোনো এক কারণে জিএসটি নিয়ম চালু হওয়ার পর তিনি তাঁর বুকিং বাতিল করেন। বাতিল করায় রেলওয়ের তরফ থেকে তাঁকে ৭৬৫ রুপির পরিবর্তে ফেরত দেওয়া হয় ৬৬৫ রুপি। যেখানে তাঁর জরিমানা দেওয়ার কথা ছিল ৬৫ রুপি, সেখানে রেলওয়ে তাঁর কাছ থেকে ১০০ রুপি জরিমানা আদায় করে। বেশি রাখা হয় ৩৫ রুপি।
কিন্তু সুজিত তাঁর কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া ৩৫ রুপি ফেরত পাওয়ার দাবিতে লড়াই শুরু করেন। ভারতীয় রেলওয়ে এবং অর্থ মন্ত্রণালয়ে তাঁর প্রাপ্ত অর্থ ফেরত পেতে রাইট অব ইনফরমেশন অ্যাক্টের আওতায় চিঠিও পাঠিয়েছিলেন। জবাবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটাগরিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন–আইআরসিটিসি জানায়, জিএসটি প্রয়োগের আগে বুক করা এবং বাস্তবায়নের পরে বাতিল করা টিকিটের জন্য, বুকিংয়ের সময় চার্জ করা পরিষেবা ট্যাক্স ফেরত দেওয়া হবে না।
যা হোক, পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ২০১৭ সালের ১ জুলাইয়ের আগে যেসব টিকিট বুক করে বাতিল করা হয়েছে সেগুলোর বুকিংয়ের সময় কেটে নেওয়া হয় সার্ভিস ট্যাক্স। সেই হিসেবে সুজিতের ৩৫ টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু ২০১৯ সালের ১ মে সুজিতের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয় ৩৩ টাকা। পরবর্তী তিন বছর সুজিত তাঁর লড়াই অব্যাহত রাখেন। এবং অবশেষে গত শুক্রবার সুজিত তাঁর বাকি পাওনা ২ রুপিও ফেরত পান।
স্বামী জানিয়েছেন, আইআরসিটিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘রেলওয়ে বোর্ড সেবাগ্রহীতাদের ৩৫ রুপি করে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব সেবাগ্রহীতাকে (২ লাখ ৯৮ হাজার) তাঁদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান।’ তিনি আরও জানান, গত শুক্রবারই তিনি তাঁর পাওনা বাকি ২ রুপিও ফেরত পান।
সামগ্রিকভাবে ভারতীয় রেল কর্তৃপক্ষকে ২ লাখ ৯৮ হাজার গ্রাহকের বিপরীতে প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা ফেরত দিতে হবে।

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৫ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৭ ঘণ্টা আগে