Ajker Patrika

যে ৪ আমলে আল্লাহর ভালোবাসা অর্জন সহজ হয়

ইসলাম ডেস্ক
যে ৪ আমলে আল্লাহর ভালোবাসা অর্জন সহজ হয়
ছবি: সংগৃহীত

মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা প্রতিটি মুমিনের জীবনের প্রধান লক্ষ্য। মানুষমাত্রই ভুলত্রুটির অধীন, তবে সঠিক পন্থায় আল্লাহর দরবারে ফিরে আসা এবং কিছু বিশেষ আমল নিয়মিত পালন করার মাধ্যমে তাঁর অসীম রহমত ও ভালোবাসা লাভ করা সম্ভব। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চারটি গুরুত্বপূর্ণ আমল নিচে আলোচনা করা হলো:

১. আন্তরিক তওবা ও ক্ষমা প্রার্থনা: মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে, যে ভুল করার পর নিজের অপরাধ উপলব্ধি করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ফিরে আসে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীদের ভালোবাসেন...’ (সুরা বাকারা: ২২২)।

২. ফরজ ইবাদত যথাযথভাবে আদায়: আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে মূল পথ হলো তাঁর ফরজ বিধানগুলো যথাযথ ও নিখুঁতভাবে পালন করা। ফরজ আমলের বিকল্প কোনো নফল আমল হতে পারে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘আমার বান্দা যেসব কাজের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সেই কাজগুলো, যা আমি তার ওপর ফরজ করেছি।’ (সহিহ বুখারি: ৬৫০২)

৩. আল্লাহর পথে ব্যয় ও অসহায়দের সহযোগিতা: সম্পদ মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমানত। এটি অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।’ (সহিহ মুসলিম: ২৬৯৯) ক্ষুধার্তকে খাদ্য দান ও অসহায়কে সহায়তা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম বড় উসিলা।

৪. রাগ সংবরণ ও মানুষকে ক্ষমা করা: প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগ সংবরণ করা এবং অন্যকে ক্ষমা করে দেওয়া মুমিনের অনন্য গুণ। সুরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহর বিশেষ মর্যাদা লাভের উপায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত