এবার ‘সামুদ্রিক নজরদারি’র পরিকল্পনা করেছে ভারত–প্রশান্ত মহাসাগরীয় চার দেশের জোট কোয়াড। সদস্যদেশগুলোর বাস্তবিক সুবিধা নিশ্চিতে এই পরিকল্পনা করা হয়েছে। তবে, বিশ্লেষকেরা বলছেন, এটি মূলত এই অঞ্চলে চীনকে চ্যালেঞ্জ জানানো। শনিবার কাতারভিত্তিক আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কোয়াড এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ব্রিটেনের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, কোয়াড এই অঞ্চলে নজরদারির স্বার্থে একটি বাণিজ্যিক স্যাটেলাইট চালু করতে পারে। যাতে সদস্যদেশগুলো বিনা মূল্যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মেরিটাইম ইন্টেলিজেন্স নিজেদের মধ্যে শেয়ার করতে পারে।
এ ছাড়া, জোটভুক্ত দেশগুলো এই অঞ্চলের রেডিও ফ্রিকোয়েন্সি ও রাডার সিগন্যাল মনিটর করে এই এলাকায় থাকা নৌযানগুলোর গতিপথ ট্র্যাক করতে পারে। কোনো নৌযান যদি এই অঞ্চলের জন্য নির্ধারিত নির্দেশনার বাইরে চলার চেষ্টা করে তবে সেই তথ্যগুলো তাৎক্ষণিকভাবে কোয়াডের আঞ্চলিক নজরদারি কেন্দ্র—ভারত, সিঙ্গাপুর, ভানুয়াতু এবং সলোমন আইল্যান্ডে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ—ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াড এ লক্ষ্যে ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম অ্যাওয়ারনেস (আইপিএমডিএ) শীর্ষক একটি সমঝোতা স্মারক সই করেছে। কোয়াড জানিয়েছে, আইপিএমডিএ এই অঞ্চলে বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরে অবৈধ মৎস্য শিকারসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে বিশেষ সহায়ক হবে।
বিশ্লেষকদের ধারণা, যদিও কোয়াড চীনের নাম উল্লেখ করেনি তবে এই উদ্যোগ চীনের আশপাশের সমুদ্রে চীনের প্রতিবেশী দেশগুলোর অভিযোগ করা চীনা জেলেদের অবৈধ মাছ শিকার, দক্ষিণ চীন সমুদ্রের বিবদমান অংশে এমনকি অন্যান্য দেশের অর্থনৈতিক সমুদ্রসীমায় চীনা যুদ্ধজাহাজের প্রবেশের প্রতি একটি স্পষ্ট হুমকি।
উল্লেখ্য, ছোট-বড় প্রায় ৩০০০ যুদ্ধজাহাজ নিয়ে চীনা নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী বলেই ধারণা বিশ্লেষকদের।

ফেসবুকে একটি মন্তব্যের জেরে সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিভারাসার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন তাঁর মা। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে একটি আপিল আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শ্রীলঙ্কাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৪ মিনিট আগে
কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
১ ঘণ্টা আগে
ছারপোকার উপদ্রবে ইংল্যান্ডে বাতিল করতে হয়েছে ট্রেন চলাচল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ ইংল্যান্ডের সাউথইস্টার্ন ট্রেনে ছারপোকা ছড়িয়ে পড়ার পর কয়েকটি ট্রেন চলাচলসূচি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারত যখন প্রথম বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তখন সহায়তার জন্য জাপানের দিকে তাকানো খুবই স্বাভাবিক ছিল। কারণ জাপানই উচ্চগতির রেলব্যবস্থার উদ্ভাবক এবং কম সুদে অর্থায়ন করতে আগ্রহী একটি দেশ।
২ ঘণ্টা আগে