
ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে প্রায় এক দশক আগে করা একটি একটি মামলায় ৯ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে টেক জায়ান্ট মেটার সহযোগী প্রতিষ্ঠান ফেসবুককে। সে সময় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, লগ আউটের পর প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ফেসবুকে কর্মকাণ্ড ট্র্যাক করত।
এ বিষয়ে একটি প্রাথমিক প্রস্তাব গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসের ডিস্ট্রিক্ট আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে, ফেসবুক অবৈধভাবে যেসব তথ্য সংগ্রহ করেছে সেগুলোও মুছে ফেলতে বলা হয়েছে ওই প্রস্তাবে।
ফেসবুক কর্তৃপক্ষ ফেডারেল ও স্টেটের গোপনীয়তা আইন লঙ্ঘন করে ব্যবহারকারীদের কুকি সংরক্ষণ করছে বলে অভিযোগ করেছিলেন কয়েকজন ব্যবহারকারী। ওই অভিযোগে আরও বলা হয়, ব্যবহারকারীরা ফেসবুকে শেয়ার করা বাইরের কোনো ওয়েবসাইটের লিংকের পোস্টে ‘লাইক’ বাটন চাপলে ফেসবুক কুকি সংগ্রহ করে ব্যবহারকারীদের ব্রাউজ হিস্টোরিকে কম্পাইল করে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করত।
২০১৭ সালে ওই মামলাটি নিষ্পত্তি হয়ে গেলেও ২০২০ সালের এপ্রিলে মামলাটি আবারও ফেডারেল কোর্টে পুনরুজ্জীবিত করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের পক্ষ থেকে মামলার পুনরুজ্জীবনের বিষয়ে বলা হয়, ব্যবহারকারীদের নিজেদের অভিযোগ প্রমাণের সুযোগ দেওয়া উচিত।
ফেসবুক কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন অভিযোগও উঠেছিল বেশ কয়েকবার। তবে, ফেসবুক কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনীত এমন অভিযোগ বারবার অস্বীকার করেছে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে