বাজারে চিপের ঘাটতিতে গ্রাফিকস কার্ড, র্যাম-রম ও মাদারবোর্ডসহ ইলেকট্রনিক্সের বাজারে সঙ্কট ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারখানায় দূষণের কারণে বিপুল পরিমাণ মেমোরি নষ্ট হয়ে যাওয়ার খবর এলো। নষ্ট মেমোরি চিপগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৬৫০ কোটি গিগাবাইট। এই ঘটনা বিশ্বের ইলেকট্রনিকসের বাজারে আরেকটি বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এমন ঘটনা ঘটেছে জাপানের দুটি কারখানায়। বৈশ্বিক কম্পিউটার বিষয়ক ম্যাগাজিন পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওয়েস্টার্ন ডিজিটাল মিডিয়া ও কিওক্সিয়া নামে দুটি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় থাকা ওই কারখানায় দুর্ঘটনাবশত কয়েক লাখ ফ্ল্যাশ স্টোরেজ তৈরির উপাদান দূষিত হয়েছে।
তবে ঘটনা ঠিক কী ঘটেছে কিংবা কীভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এটি স্পষ্ট যে, অন্তত ৬৫০ কোটি গিগাবাইট ধারণ ক্ষমতার স্টোরেজ নষ্ট হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত পরিমাণ দ্বিগুণেরও বেশি।
উল্লেখ্য, ওয়েস্টার্ন ডিজিটাল মিডিয়া ও কিওক্সিয়া তাদের স্টোরেজগুলো কম্পিউটার স্টোরেজ ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং অন্যান্য পোর্টেবল স্টোরেজ এবং স্মার্টফোনের জন্য স্টোরেজ সরবরাহ করে থাকে।
বিশ্লেষকদের অনুমান, বিপুল পরিমাণ স্টোরেজ নষ্ট হওয়ার ফলে বিশ্বব্যাপী সব ধরনের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন আরও বেশি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হবে। এর কারণে ২০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে