
সাম্প্রতিককালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর চিপ খরা নতুন কিছু নয়। কিন্তু এর মাঝেও এই চিপ উৎপাদনে দাপিয়ে বেড়াচ্ছে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর এ খাতে তাদের আয় বেড়েছে উল্লেখজনক হারে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রকাশ করা বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এসএমআইসির বোর্ড সেক্রেটারি গুও গুয়াংলি জানিয়েছেন, ‘বৈশ্বিক চিপ ঘাটতি এবং এসএমআইসির উৎপাদনের সক্ষমতাই আমাদের এ সুযোগ এনে দিয়েছে।’
আর্থিক বিশ্লেষক সংস্থা রেফিনিটিভ ডেটা অনুসারে, যা ২০১০ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের মধ্যে সর্বোচ্চ। গত বছর প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। যা এর আগের বছরের তুলনায় চার গুন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী চাহিদার কারণে ২০২১ সালে এসএমআইসির চিপ বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। যার পরিমাণ প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে