ফেসবুক বা টুইটার এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আসক্তি মোকাবিলায় একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেছেন দুই মার্কিন সিনেটর ৷ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যামি ক্লোবুচার এ কথা জানিয়েছেন।
বিল উত্থাপন করা মার্কিন সিনেটররা হলেন- ডেমোক্র্যাট দলের অ্যামি ক্লোবুচার ও রিপাবলিকানের সিনথিয়া লুমিস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , এই বিলের অধীনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন একটি গবেষণা করবে । যা ফেসবুক বা অন্যরা সামাজিক মিডিয়া আসক্তি রোধে সমাধান খুঁজে বের করবে ।
পরবর্তীতে ওই গবেষণার ভিত্তিতে সোশ্যাল মিডিয়া গুলোর ওপর বিভিন্ন নিয়ম আরোপ করবে ফেডারেল ট্রেড কমিশন । যা ওই প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে মানতে হবে।
ওই বিবৃতিতে অ্যামি ক্লোবুচার বলেন , ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলো শুধু মুনাফাই অর্জন করে যাচ্ছে। তাদের এলগরিদম গুলো বিপজ্জনক বিষয়বস্তু বারবার ব্যবহারকারীদের সামনে নিয়ে আসে। এই বিলের মূল লক্ষ্যে হচ্ছে তাদের এই কার্যক্রমের লাগাম টেনে ধরা ।
গত বছর ফেসবুকের এক সাবেক কর্মকর্তা কিছু গোপন নথি প্রকাশ করেন । যেখানে তিনি ভুল তথ্য ছড়ানোর বিষয়ে ফেসবুকের নিষ্প্রাণ থাকার বিষয়টি তুলে ধরেন। তা ছাড়াও শিশু কিশোরদের মানসিক ক্ষতির জন্য ইনস্টাগ্রামের প্রভাব নিয়ে বেশ কিছু গোপন তথ্য জনসম্মুখে নিয়ে আসেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১৬ ঘণ্টা আগে
ইন্টারনেটে নিজের নাম লিখে সার্চ করা অনেকের অভ্যাস। একে বলে ভ্যানিটি সার্চ। তবে চেনা অভ্যাসটি এখন আর আগের মতো খাটে না। মানুষ এখন সার্চ ইঞ্জিনের চেয়ে চ্যাটবটের কাছেই কারও পরিচয় জানতে বেশি পছন্দ করছে।
১৭ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম আপনি কেন ব্যবহার করেন? উত্তরটি খুঁজতে আপনাকে সাহায্য করছি। একদম শুরুর দিকে আপনি চলে যান, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম চালু হওয়ার মূল উদ্দ্যেশ্য ছিল বন্ধু তৈরি করা কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা।
১৮ ঘণ্টা আগে
দুর্ভেদ্য ভাবলেও ঝুঁকি তৈরি হয়েছে আইফোনের বেশ কয়েকটি মডেলে—বিষয়টি নিশ্চিত করেছেন গবেষকেরা। অ্যাপলের এ১২ ও এ১৩ বায়োনিক প্রসেসরে চলা মোট ৭টি মডেলে গুরুতর নিরাপত্তা দুর্বলতার সন্ধান পেয়েছেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে