বর্তমান বিশ্বে ইন্টারনেট জগতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম মেটাভার্স। এই প্ল্যাটফর্মে নিজেদের ব্যবসায় এগিয়ে নেওয়ার কৌশল হিসেবে নতুন সিইও নিয়োগ করেছে বিনোদন জগতের বিখ্যাত নাম, সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান ডিজনি। সম্প্রতি প্রতিষ্ঠানটি মাইক হোয়াইটকে নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ডিজনি মাইক হোয়াইটকে প্রধানত মেটাভার্স প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসায় এগিয়ে নেওয়ার কৌশল হিসেবে নিয়োগ দিয়েছে। এ কাজে মাইক হোয়াইট প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি দল পরিচালনা করবেন। যাদের কাজ হবে, মেটাভার্সে ডিজিনির ব্যবসায়িক কৌশল নির্ধারণ করা।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও বব চাপেক বলেছেন, ‘আগামী দিনে ‘স্টোরি টেলিং’-এর সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠবে মেটাভার্স এবং এখানে আমাদের নতুন কিছু করার সুযোগ রয়েছে।’
চাপেক মেটাভার্সকে ‘স্টোরি টেলিং’-এর জন্য সেরা জায়গা আখ্যা দেওয়ার পাশাপাশি এই প্ল্যাটফর্মকে উদ্ভাবন ও দর্শকদের মনযোগ আকর্ষণের জন্যও গুরুত্বপূর্ণ বলেছেন।
মাইক হোয়াইট প্রায় ১০ বছর ধরে ডিজনির হয়ে কাজ করছেন।
এরই মধ্যে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা এবং মাইক্রোসফটের মতো টেক জায়ান্টগুলো মেটাভার্স প্রযুক্তিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে