Ajker Patrika

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২০: ৩০
শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ
পারিবারিক কলহের জেরে শাশুড়িকে লাঠি দিয়ে আঘাত করছেন লিমা আক্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূ লিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় লিমা আক্তারকে (২১) আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক লিমা আক্তার ওই গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টুর স্ত্রী। আহত আরজিনা বেগম তাঁর শাশুড়ি।

পুলিশ জানায়, আজ সকালে শাশুড়িকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে লিমা আক্তারকে আটক করা হয়। সে সঙ্গে আহত আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত