দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। দেশটির ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করার অভিযোগ রয়েছে। অ্যাপগুলোর মাধ্যমে রিয়েল টাইম ডাটার অপব্যবহার করা হচ্ছে এবং তথ্যগুলো শত্রুদেশের সার্ভারগুলোতে পাঠানো হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, গারেনা ফ্রি ফায়ার-ইলুমিনেট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমিওজি অ্যারেনা, অ্যাপলক, ডুয়েল স্পেস লাইট ইত্যাদি।
এর আগে গত বছরের জুনে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকির কথা উল্লেখ করে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম টিকটক, উইচ্যাট এবং হ্যালোসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। তখন ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছিল, তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ করা হলো।
২০২০ সালের মে মাসে চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২১টি চীনা অ্যাপের ব্যবহার বন্ধ করল ভারত।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার কয়েক দিন পর ২০২০ সালের জুন মাসে চীনা অ্যাপের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে