দীর্ঘ ১৪ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর লাইবেরিয়া তখন ধ্বংসস্তূপ। সে সময় দেশটির পুনর্গঠন এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখেন অ্যালেন জনসন সিরলিফ। ২০০৬ সালে তিনি আফ্রিকা মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি প্রমাণ করেছিলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে একটি গৃহযুদ্ধ-বিধ্বস্ত সমাজেও নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।
অ্যালেন জনসন সিরলিফকে বলা হয় আফ্রিকার লৌহমানবী। ২০০৬ সালের ১৬ জানুয়ারি তিনি লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করেন। তিনি ছিলেন আফ্রিকার কোনো দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান। গৃহযুদ্ধ-বিধ্বস্ত লাইবেরিয়ায় শান্তি প্রতিষ্ঠা
এবং নারী অধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান অ্যালেন। তাঁর শাসনামলে তিনি নারী শিক্ষা এবং নির্যাতনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন প্রণয়ন করেছিলেন, যা বর্তমান বিশ্বের অনেক দেশের জন্যই বিশেষ অনুপ্রেরণা।
স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলার অপরাধে সিরলিফকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং এমনকি দেশ ছেড়ে নির্বাসনেও যেতে হয়েছিল। কিন্তু তিনি কখনো দমে যাননি। তিনি ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে লাইবেরিয়ার
২৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অ্যালেন জনসন সিরলিফ সেন্টার ফর ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে আফ্রিকার তরুণী ও নারী নেত্রীদের প্রশিক্ষণ এবং উৎসাহ দেওয়ার কাজ করেছেন।

একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৩ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৩ দিন আগে
তাঁবুর পাশের পলিথিনের একটি পর্দা বা ফ্ল্যাপ সরালেই খোলা বাতাস ও আলো আসে। চারপাশে যত দূর চোখ যায়, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা যেন ভেঙে পড়া কংক্রিট আর দুমড়েমুচড়ে যাওয়া স্টিলের এক বিশাল স্তূপ। এটি গাজা!
৩ দিন আগে
বর্ষার পানিতে তলিয়ে যায় জমি, থেমে যায় চাষাবাদ। অথচ সেই পানির বুকেই গাওতায় ফলছে হলুদ, ঢ্যাঁড়স, শিম ও দেশি লাউ। মানিকগঞ্জের জয়নগর গ্রামের কৃষাণী আলপনা রানী সরকারের ভাসমান চাষে জলাবদ্ধ নিম্নাঞ্চলে বর্ষাকালেও সবজি ও মসলা উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পানিকে বাধা হিসেবে না দেখে লোকায়ত জ্ঞান কাজে লাগ
৩ দিন আগে