
রেকর্ডের বরপুত্র উপাধি আগেই পেয়েছেন লিওনেল মেসি। গতকাল কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। কিন্তু রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। কানসাস থেকে ৮২৫ কিলোমিটার দূরে ডালাসে হ্যারি কেইন এবার ছাড়িয়ে গেছেন মেসিকে।

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি। তবে এর আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হলো টমাস টুখেলের ইংল্যান্ড। যে বিশ্বকাপ সামনে রেখে হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডরা অনুশীলন করবেন, সেটা করার সুযোগ পাবেন কী করে! কানসাস সিটিতে অনুশীলন করার আগে ফুটবলারদের বুট চুরি হয়ে গেছে।

২০২৩ সালে টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে আসার পর পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন হ্যারি কেইন। একের পর গোল করে ওলটপালট করে দিচ্ছেন রেকর্ড বইয়ের পাতা। এবার তিনি বায়ার্নের হয়ে গোলের সেঞ্চুরি করে ফেললেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন ভেঙে দিয়েছেন আর্লিং হালান্ড-ক্রিস্টিয়ানো রোনালদোকে।

বায়ার্ন মিউনিখ-ফ্লামেঙ্গো ম্যাচের আগেই জানা গেছে এই ম্যাচের জয়ী দলের প্রতিপক্ষ শেষ আটে কোন দল হচ্ছে। কারণ, কয়েক ঘণ্টা আগে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে পিএসজি উঠেছে কোয়ার্টার ফাইনালে।