
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি। তবে এর আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হলো টমাস টুখেলের ইংল্যান্ড। যে বিশ্বকাপ সামনে রেখে হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডরা অনুশীলন করবেন, সেটা করার সুযোগ পাবেন কী করে! কানসাস সিটিতে অনুশীলন করার আগে ফুটবলারদের বুট চুরি হয়ে গেছে।
বাংলাদেশ সময় আজ বিকেলে সোয়োপ সকার ভিলেজে অনুশীলন করার কথা ছিল। এর আগে তারা ফ্লোরিডার প্রাক্-টুর্নামেন্ট ক্যাম্পে তাদের অনুশীলন চলছিল। কিন্তু গাড়িতে সরঞ্জাম পরিবহনের সময় চুরির ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে বুটসহ কিছু জিনিস গাড়ি থেকে চুরি হয়েছে।
কানসাস সিটি পুলিশ বিভাগ ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে চুরির বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে কানসাস পুলিশ বলেছে, ‘আমরা সম্ভাব্য চুরির ঘটনা তদন্ত করছি। কানসাস সিটিতে আসা একটি দলের গাড়ি থেকে কিছু সরঞ্জাম নিখোঁজ থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত এখনো চলছে।’ ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ) ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে নিশ্চিত করেছে চুরির ঘটনা। তবে ব্যাপারটি পুলিশ তদন্ত করছে বলে এফএ বিস্তারিত তথ্য দিতে পারেনি। আবার বিবিসি জানিয়েছে, এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ড পড়েছে ‘এল’ গ্রুপে। পরশু ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল। ২৩ ও ২৭ জুন ঘানা ও পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে