বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে