বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে