কীর্তিমানের মৃত্যু নাই—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যেন এই প্রবাদই নতুন করে আবার মনে করালেন। জার্মান কিংবদন্তির মৃত্যুর প্রায় এক সপ্তাহ হতে চলেছে। তবু তিনি যেন আছেন সবার হৃদয়জুড়ে। ‘কাইজার’ খ্যাত এই ফুটবলার গতকাল আলিয়াঞ্জ অ্যারেনায় সশরীরে না থেকেও যেন ছিলেন মাঠে।
বেকেনবাওয়ারের মৃত্যুর পর গতকালই প্রথম ম্যাচ খেলতে নেমেছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ছিল হফেনহেইম। ম্যাচ শুরুর আগে কিংবদন্তি বেকেনবাওয়ারের স্মরণে ফুটবলার, দর্শক সবাই এক মিনিট নীরবতা পালন করেছেন। মাঠের ডিসপ্লেতে বড় করে লেখা ছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নাম। কিংবদন্তির হাতে শিরোপাসহ এক ছবিও দেখা গেছে। স্টেডিয়ামের মাঝখানে একটা গোল চাকতির ওপর বেকেনবাওয়ারের ৫ নম্বর জার্সি সংবলিত ছবি ছিল। বায়ার্নের খেলোয়াড়েরা যে জার্সি পরেছেন, তাতে লেখা ছিল ‘ডানকে ফ্রাঞ্জ’, যার অর্থ ‘ধন্যবাদ ফ্রাঞ্জ’। এফসি বায়ার্ন মিউনিখ তাদের অফিশিয়াল টুইটার পেজে ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে ম্যাচ শুরুর আগে কিংবদন্তিকে স্মরণ করার মুহূর্ত। জার্মান ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘এটা এক আবেগপ্রবণ মুহূর্ত। ম্যাচ শুরুর আগে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আইকন ফ্রাঞ্জ বেকেনওয়ারকে শ্রদ্ধা জানানো। শান্তিতে থাকবেন কাইজার।’ বেকেনবাওয়ারকে স্মরণের রাতে সহজ জয় পেয়েছে বায়ার্নও। হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ১৮ ও ৭০ মিনিটে জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। দলের তৃতীয় গোলটি এসেছে ৯০ মিনিটের সময়। এই গোল করে আবারও এক রেকর্ড গড়েন হ্যারি কেইন। ১৬ ম্যাচে ইংল্যান্ডের স্ট্রাইকারের গোল ২২। মৌসুমের মাঝপথে এক মৌসুমে যা যৌথ সর্বোচ্চ। ২০২০-২১ মৌসুমের মাঝামাঝি সময়ে বায়ার্নের জার্সিতে ২২ গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি।
টটেনহাম থেকে ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নে আসেন কেইন। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৩ ম্যাচে করেন ২৬ গোল। আর ২২ গোল করে বুন্দেসলিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি। বুন্দেসলিগার শিরোপার দৌড়ে সমানে সমান লড়ছে বায়ার্নও। ১৬ ম্যাচে ১৩ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সবার ওপরে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৪২।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে