
ফুটবল আবেগের এক অদ্ভুত গোলকধাঁধা, আজ এমন কিছুরই দেখা মিলল। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ডিআর কঙ্গোর হৃদয় ভেঙে বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে ইংল্যান্ড। আটলান্টা স্টেডিয়ামে ২–১ গোলের জয় পেয়েছে তারা। হ্যারি কেইন প্রমাণ করলেন, কেন তিনি থ্রি লায়নদের সবচেয়ে বড় ভরসা। যখন পুরো দল চাপের মুখে ধুঁকছিল, ঠিক তখনই কেইন তাঁর জাদুকরী পারফরম্যান্সে ইংল্যান্ডকে পৌঁছে দিলেন শেষ ষোলোয়।
ম্যাচের শুরুটা ছিল ইংল্যান্ডের জন্য চরম দুঃস্বপ্নের মতো। মাত্র ৭ মিনিটে গ্যালারিতে থাকা হাজার হাজার ইংলিশ সমর্থককে স্তব্ধ করে কঙ্গোকে এগিয়ে দেন ব্রায়ান সিপেঙ্গা।গোল হজম করে ইংল্যান্ডের রক্ষণভাগ ও মাঝমাঠ যেন পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলে। এরপর পুরো প্রথমার্ধ জুড়ে চলে ইংলিশদের গোল করার ব্যর্থ প্রচেষ্টা। জুড বেলিংহাম থেকে শুরু করে মার্কাস র্যাশফোর্ড সবাই গোল করার চেষ্টা করেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির বাধা অতিক্রম করতে পারছিলেন না। এমপাসি যেন একাই ইংলিশদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়ার পণ করেছিলেন।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকা ইংল্যান্ড তখন চরম বিপদের মুখে। বিরতির পর কোচ টমাস টুখেল কৌশল পরিবর্তন করে মাঠে নামান বুকায়ো সাকা ও অ্যান্থনি গর্ডনকে। মাঠের প্রতিটি ইংলিশ সমর্থকের দৃষ্টি তখন কেবল একজন খেলোয়াড়ের দিকে—অধিনায়ক হ্যারি কেইন। সমর্থকরা জানতেন, এই ঘোর দুসময়ে তিনিই পারেন দলকে টেনে তুলতে। আর হতাশ করেননি কেইন।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান কেইন। যেন নতুন প্রাণ ফিরে পায় থ্রি লায়নরা। কঙ্গোর রক্ষণভাগের ওপর শুরু হয় আক্রমণের ঝড়। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৮৬ মিনিটে বক্সের ঠিক বাইরে বল পান কেইন। সেখান থেকে বিদ্যুৎ গতিতে ঘুরে গিয়ে ডি-বক্সের ডান প্রান্তে জায়গা তৈরি করেন তিনি। এরপর চোখ ধাঁধানো এক রকেট শটে কঙ্গোর জাল কাঁপান ইংলিশ অধিনায়ক। বলটি যখন জালের ওপরের কোণা দিয়ে ভেতরে ঢুকল, তখন আটলান্টায় যেন গগনবিদারি শুরু হয়। বিশ্বকাপে এটি তাঁর ১৩তম গোল
এই গোলেই ইংল্যান্ড শেষ ষোলোতে নিজেদের জায়গা পাকা করল। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের ৪ নম্বর গোলটি করে হ্যারি কেইন ছুঁয়ে ফেললেন ইংল্যান্ডের কিংবদন্তি স্যার জিওফ হার্স্টের রেকর্ড। নকআউট পর্বে এখন ইংল্যান্ডের হয়ে কেইনের ওপরে কেবল গ্যারি লিনেকার (৬ গোল)। শেষ মুহূর্তে হার মানলেও, পুরো ম্যাচে কঙ্গোর ফুটবলারদের লড়াই ছিল দেখার মতো। তবে শেষ পর্যন্ত আটলান্টার রাত সাক্ষী হয়ে রইল হ্যারি কেইনের বীরত্বগাথার।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে